ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:৩৯ পিএম

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়

স্পোর্টস ডেস্ক :ইরাকে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ নারী কম্পাউন্ড দল। বুধবার সুলায়মানিয়ায় এশিয়া কাপ–বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়ে এই গৌরবময় সাফল্য অর্জন করে বাংলাদেশের মেয়েরা।

ফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট স্কোর করেন বাংলাদেশের আর্চাররা। তাতে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ২৩০ পয়েন্ট।

অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।

আরও পড়ুন

এই অর্জন বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো এই স্বর্ণপদক জয়।

বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী দলের সদস্য বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণজয়

১

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ব্যাপারে উপসাগরীয় দেশগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

২

ঢাবি সমাবর্তনের ফি কমানোসহ তিন দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

৩

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৪

বাংলাদেশের পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

৫

পদ্মা সেতুর কাছে গোসলে নেমে নিখোঁজ দুজনেরই মরদেহ উদ্ধার

৬