ঢাকা টেস্ট
সেঞ্চুরি করে ফিরলেন সাদমান
স্পোর্টস ডেস্ক : ৯৯ রানে অপরাজিত থেকে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। ফলে তার ‘নার্ভাস নাইন্টি’র পাশাপাশি পুরো বাংলাদেশ দলও ‘নার্ভাস’ বলে জানিয়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই রাত পেরিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন সাদমান। তবে এরপর টিকলেন না বেশিক্ষণ।
সেঞ্চুরির পরই আক্রমণাত্মক মনে হয়েছে সাদমানকে। তাই হয়তো টেস্ট টেম্পারমেন্টও হারিয়ে বসেন সহজে! ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে এই ম্যাচ দিয়ে অভিষেক হওয়া স্পিনার জশুয়া বিশপ এলবিডব্লিউ করেছেন বাঁ-হাতি এই ব্যাটারকে। মিডল ও অফ স্টাম্প লাইনে থাকা বলটি সাদমান মিস করলে তার প্যাডে আঘাত করে। ফলে তার এক বছর পাওয়া সেঞ্চুরির ইনিংস থামল ১০৫ রানে।
সাদমান অবশ্য রিভিউ নিয়েছিলেন, তাতে কাজ হয়নি। আল্ট্রাএজে ব্যাট-বলের সংযোগ ছিল না, মিডল স্টাম্পে গিয়ে আঘাত করত বল। ২২০ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ২৩৪ বলে ১১ চারে ১০৫ রানে থেমেছে তার ব্যাট। তার খানিক বাদেই ফিরলেন তাওহীদ হৃদয়ও। ৪২ রান করে তিনিও বিশপের বলে বোল্ড হয়েছেন।
আরও পড়ুনহৃদয়ের পর ক্রিজে এসে ইনিংস বড় করতে পারেনি মিরাজও। জোমেল ওয়ারিক্যানের আর্ম বলে বোল্ড হয়েছেন ১৫ রান করা মিরাজ। তাতে লিটনের সঙ্গে ৩২ রানের জুটি ভেঙেছে তার। লিটনের সঙ্গী এখন নাঈম হাসান।
ফলে বাংলাদেশ পরপর ৩ উইকেট হারাল। এখন পর্যন্ত ৬ উইকেটে তাদের সংগ্রহ ২৬০ রান। ৩০ রানে ক্রিজে অপরাজিত আছেন লিটন দাস।
মন্তব্য করুন


_medium_1793197911.jpg)
_medium_1793184752.jpg)
_medium_1793183950.jpg)
_medium_1793180137.jpg)
_medium_1793179445.jpg)

