ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ০৮:৩৯ পিএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার লিটন সাকিদার হত্যা মামলার ৫ আসামির জামিন নামঞ্জুর

সংগৃহীত,বগুড়ার সারিয়াকান্দি উপজেলার লিটন সাকিদার হত্যা মামলার ৫ আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টারঃ  বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ী মধ্যপাড়ার লিটন সাকিদার (৪২) হত্যা এবং তার ছেটভাই শিক্ষা নবিস আইনজীবী রওশন জামিল রিপন ও তাদের বাবা মা চাঁচা সহ অন্যান্যদের আহত করার মামলায় দায়রা জজ আদালতে ৫ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান গতকাল বুধবার ওই আসামিদের আবেদন শুনানী শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে ওই আদেশ দেন।

৫ আসামিরা হলো সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ীর আজিত প্রাং ওরফে আজিজ প্রাং এর ছেলে সবুজ মিয়া ওরফে সবুজ ইসলাম, জহুরুল প্রাং ওরফে ওরফে মাষ্টার ওরফে আমিরুল ইসলামের ২  ছেলে জাহেদ হাসান ও জিতু ওরফে রিয়াজুল ইসলাম, মৃত আম আমশের আলী মন্ডল ওরফে আনছার আলীর ছেলে রানা মিয়া এবং  মৃত আবুল কালাম আজাদের ছেলে সাইফুল প্রাং। 

উল্লেখ্য. সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ী মধ্যপাড়ার মইফুল সাকিদারের ছেলে শিক্ষা নবিশ আইনজীবী রওশন জামিল রিপন সারিয়াকান্দি থানায় ৩৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদী রাষ্ট্র পক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. এ কি এম মাহবুবর রহমান।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ৫ দিনব্যাপী ৫ম জেলা কাব ক্যাম্পুরী শুরু

১

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার লিটন সাকিদার হত্যা মামলার ৫ আসামির জামিন নামঞ্জুর

২

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই বগুড়া বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রত্যাশা

৩

বিশ্বকাপে এক দিনে দুই জয় বাংলাদেশের

৪

বগুড়ায় গ্রেফতারকৃত কক্স বাজারের ইয়াবা কারবারী কালামের জামিন নামঞ্জুর

৫

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৬