ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ১২:৪২ পিএম

অবিশ্বাস্য অঘটনের গল্প লিখে আর্সেনালকে বিদায় করল চতুর্থ স্তরের ক্লাব

অবিশ্বাস্য অঘটনের গল্প লিখে আর্সেনালকে বিদায় করল চতুর্থ স্তরের ক্লাব

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ফুটবলে রচিত হলো এক অবিশ্বাস্য অঘটনের গল্প। কারাবাও কাপের ম্যাচে চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউনের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। মঙ্গলবারের (২৭ অক্টোবর) এই হারে ইংলিশ ফুটবলের ইতিহাসে বিরল এক রেকর্ডের জন্ম দিয়েছে ফ্লিটউড।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে জয় পায় ফ্লিটউড। জয়ের পর হাইবারি স্টেডিয়ামে আনন্দে মেতে ওঠেন স্বাগতিক দলের সমর্থকেরা। উচ্ছ্বাসে মাঠে নেমে পড়েন অনেক সমর্থকও। ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর ও চতুর্থ স্তরের মধ্যে ব্যবধানটা যে কত বড়, তা বোঝা যায় দুই দলের অবস্থান থেকেই। ফুটবল পিরামিডে আর্সেনালের চেয়ে ৮৪ ধাপ পিছিয়ে ছিল ফ্লিটউড। ম্যাচের আগে বাজির বাজারেও ফ্লিটউডের জয়ের সম্ভাবনা ছিল খুবই কম।

তবু মাঠের লড়াইয়ে সেই ব্যবধান ঘুচিয়ে দিয়েছে দলটি। পেনাল্টি শুটআউটে আর্সেনালের ব্রুনো গিমারায়েসের শট ঠেকিয়ে দেন ফ্লিটউড গোলরক্ষক জে লিঞ্চ। এরপর কিশোর ডিফেন্ডার কনর হগি জোরালো শটে জয় নিশ্চিত করলে উৎসবে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। এটি প্রথমবারের মতো, যখন বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কোনো চতুর্থ স্তরের দলের কাছে লিগ কাপ থেকে বিদায় নিল।

ফ্লিটউডের কোচ ম্যাট ললর ম্যাচ শেষে বলেন, ‘আমরা এইমাত্র প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হারিয়েছি। এটি দেখিয়ে দেয়, আমাদের দল কতটা ভালো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। প্রতিপক্ষের বিবেচনায় এটি ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় রাত। আর কোনোভাবে আমরা চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছি!’

আরও পড়ুন

ম্যাচে আর্সেনাল পূর্ণ শক্তির দল নামায়নি। ডেকলান রাইস, গ্যাব্রিয়েল ও ডেভিড রায়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন অনুপস্থিত। তবে অধিনায়ক মার্টিন ওডেগার্ডসহ অভিজ্ঞ ও আন্তর্জাতিক পর্যায়ে খেলা বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে শক্তিশালী একাদশই সাজিয়েছিলেন কোচ মিকেল আর্তেতা।

অন্যদিকে, লিগ টুতে ১৮তম স্থানে থাকা ফ্লিটউড শুরু থেকেই সাহসী ফুটবল খেলেছে। ম্যাচের ২১ মিনিটে ফুলহ্যাম থেকে ধারে খেলতে আসা অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। প্রথমার্ধে আর্সেনালকে বেশ অগোছালো দেখালেও বিরতির পর দৃশ্যপট বদলাতে শুরু করে। ওডেগার্ডকে মাঠে নামানোর পর আক্রমণে গতি পায় গানাররা। ৫০ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের গোলে সমতায় ফেরে আর্সেনাল। মৌসুমে এটিই ছিল তার প্রথম গোল। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও আর গোলের দেখা পায়নি লন্ডনের ক্লাবটি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্লিটউডের পাঁচ শটের সব কটিই জালে জড়ায়। বিপরীতে গিমারায়েসের শট ঠেকিয়ে দিয়ে দলের ইতিহাসগড়া জয় নিশ্চিত করেন লিঞ্চ।

আর্সেনাল কোচ আর্তেতা ম্যাচ শেষে বলেন, ‘আমাদের জন্য এটি অত্যন্ত হতাশার দিন। খেলোয়াড়দের মনোভাব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। প্রয়োজনীয় কাজ কেউ করেনি, এমনটা আমি দেখিনি। কিন্তু আমাদের হাতে বল ছিল অনেকক্ষণ, সুযোগ ছিল প্রচুর, শটও নিয়েছি অনেক। পেনাল্টি পর্যন্ত গড়ানোর আগেই ব্যবধান বাড়াতে চাইলে সেই সুযোগগুলো কাজে লাগাতে হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য অঘটনের গল্প লিখে আর্সেনালকে বিদায় করল চতুর্থ স্তরের ক্লাব

১

ইসরায়েলের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো

২

শ্যালিকাকে বিয়ে, লাইভে এসে তালাকের ঘোষণা আলোচিত সেই টিকটকারের

৩

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

৪

২ উইকেট হারিয়ে ৯৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

৫

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী আজ

৬