ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ১০:২৮ এএম

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের।
‎
‎মঙ্গলবার অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। নেটে বল থ্রোয়ারের ছোড়া বল তাঁর আঙুলে আঘাত করে। ব্যথায় কাতরাতে থাকা এই ব্যাটার তর্জনীতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। এরপর আর ব্যাটিং অনুশীলন করেননি তিনি। যদিও ম্যাচের আগের দিন অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, মুশফিকের না খেলার কোনো কারণ নেই।
‎
‎মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস।
‎
‎তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান এবং দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
‎
‎অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হয়েছে স্পিন অলরাউন্ডার জশুয়া বিশপের। ক্যারিবীয়রাও একাদশে রেখেছে দুই পেসার। পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার জোমেল ওয়ারিকান এবং অধিনায়ক রোস্টন চেজের ওপরও থাকছে বোলিংয়ের দায়িত্ব।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
‎
‎ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, তেজনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলস।
‎

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

১

‘আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের একটা ক্লাব’

২

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

৩

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

৪

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

৫

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট

৬