ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৮:৪৯ পিএম

ছবি ও কন্ঠ ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই দুই যুবক আটক

ছবি ও কন্ঠ ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই দুই যুবক আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মেয়েদের ছবি ও কন্ঠের মাধ্যমে প্রতারণা করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার মিঠনের ছেলে মো. সিয়াম(১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত(১৮)। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির নাম হুমায়ন কবির। তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতার দুই যুবকের সাথে হুমায়ন কবিরের পরিচয় হয়। তাদের ডাকে গতকাল সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারাগাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান হুমায়ন কবির। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন অজুহাতে তাকে কৌশলে হাটশাপিলা এলাকায় নিয়ে যান।

পরে তাদের আরও কয়েকজন সহযোগী সেখানে জড়ো হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে হুমায়ন কবিরকে রাস্তার পাশে নিয়ে মারধর করে। পরে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায় আসামিরা।

আরও পড়ুন

ঘটনার পর হুমায়ন বদলগাছি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের ছবি এবং কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করতো এবং সুবিধামত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে। কোর্টের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবি ও কন্ঠ ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাই দুই যুবক আটক

১

রংপুর পীরগঞ্জে তিন বাড়িতে ভাঙচুর ও  লুটপাটের ঘটনায় দুটি মামলা সৌরভ চন্দ্রসহ গ্রেফতার ২

২

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

৩

জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশনে কড়ই গাছের নিচে বৈদ্যুতিক ট্রান্সমিটার দুর্ঘটনার শঙ্কা

৪

বগুড়ার শেরপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৫

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

৬