ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৮:০৮ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক ২ চোর

বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক ২ চোর

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের দুই সদস্য আটক হয়েছে। ট্রান্সফরমার চুরির সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা। গতকাল সোমবার রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। তাদের গতকাল মঙ্গলবার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়।

তারা হলো-বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের ভেলুরচক গ্রামের মৃত কোমের উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪৫) এবং সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া গ্রামের মৃত দেলা বেপারির ছেলে আমিনুর রহমান (৩২)।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের লোকজন বুঝতে পারেন, কয়েকজন চোর বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে একটি বরেন্দ্র ট্রান্সফরমারসংলগ্ন খুঁটিতে উঠেছে।

আরও পড়ুন

পরে স্থানীয় লোকজন কাছে গিয়ে তাদের ধরার চেষ্টা করলে কয়েকজন পালিয়ে যায়। কিন্তু দুই চোর পালাতে না পারায় ঘটনাস্থলেই আটক করা হয়। পরে খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ এসে গ্রেফতার করে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে জনতার হাতে আটক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির দুই সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাদের নামে নিয়মিত চুরির মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক ২ চোর

১

বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

২

ট্রান্সকম ইলেক্ট্রনিক্সে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগ

৩

মানিকগঞ্জে ভ্যাট ফাঁকি দেওয়া ১৮ লাখ টাকার সিগারেট জব্দ

৪

বগুড়ার নন্দীগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুইজন নিহত

৫

বগুড়ার নন্দীগ্রামে আগুনে পুড়ল তিন ভাইয়ের বাড়ি, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

৬