ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৮:২৮ পিএম

বগুড়ার শেরপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন (৫৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গাড়িদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল হোসেন গাইবান্ধা জেলার সদর উপজেলার দক্ষিণ গিদারী কমলার বাজার এলাকার নবাব আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে গোপন সংবাদের জানতে পারে কুমিল্লা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসে মাদক (ইয়াবা ট্যাবলেট) পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল পৌরশহরের ধুনট রোড মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালালে মাদক কারবারি আবুল হোসেন পুলিশকে ফাঁকি দিয়ে কৌশলে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে রাখেন।

বাসটিতে কোন মাদক না পেয়ে ছেড়ে দিলে পরে আবারো জানতে পারেন ওই বাসেই মাদকের চালান যাচ্ছে। এ সময় শেরপুর থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে উপজেলার গাড়িদহ এলাকায় বাসটিকে আবারো থামিয়ে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

অ্যাকশনএইডের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৮৭ হাজার টাকা

৩

বগুড়ায় তিন মাদকসেবীর কারাদন্ড

৪

বগুড়ার সারিয়াকান্দিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক ২ চোর

৫

বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৬