ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৫:০০ পিএম

টুপটুপ রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার মরদেহ উদ্ধার

টুপটুপ রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার মরদেহ উদ্ধার

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ১০ দিন আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) পর  বেলা ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পোড়া রিসোর্টের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুক্তা ঢাকার সাভারের আশুলিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে ও  স্বপ্নবিলাস ইউনাইটেড স্কুলের শিক্ষক। তিনি ঢাকা জেলা ছাত্রদলের সহ সভাপতি দেওয়ানের স্ত্রী

পুলিশের দেওয়া তথ্য মতে, ১৭ অক্টোবর সকালে টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এ আগুন লাগে। সেদিন সেখানে ১০ জনের পোড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর ১৮ অক্টোবর বিভিন্নভাবে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছে। বিষয়টি জানতে পেরে সেদিন বিকেলেই ফায়ার সার্ভিস দ্বিতীয় দফা সেখানে অভিযান চালায়। কিন্তু রিসোর্টটি ভেঙ্গে পড়ার উপক্রম হওয়ায় ফায়ার সার্ভিস অভিযান সমাপ্তি করে চলে আসে।

আরও পড়ুন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, একজন নিখোঁজের বিষয়টি আমরা জানতে পেরে তার মোবাইল ট্রাকিং করি। সেখানে তার শেষ লোকেশন ছিল পাটুয়ারটেক। পরে আজ দুপুরে আমাদের একটি টিম পোড়া রিসোর্টে যায়। টিমটি ওই রিসোর্টের দ্বিতীয় তলা থেকে একটি পোড়া মরদেহ খুঁজে পায়। মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহ নিখোঁজ ১১ জনের সন্ধান মিলেছে। আগের ১০টি মরদেহ ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে সনাক্ত করা হয়েছে। এই কারণে এই মরদেহটি মুক্তার সেটি নিশ্চিত। মরদেহ নিতে মুক্তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুপটুপ রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার মরদেহ উদ্ধার

১

ব্যালন ডি’অরে কে পেলেন কোন পুরস্কার

২

আজ ডেঙ্গুতে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

৩

আঙুলে চোট মুশফিকের, খেলতে প্রস্তুত লিটন

৪

জাতীয় গ্রিড সচল, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

৫

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

৬