নির্বাচনি দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নির্বাচনি দায়িত্ব পালনের সময় রিকুইজিশনের জন্য থামানো একটি পিকআপের নিচে ট্রাফিক কনস্টেবলকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পিকআপের চালক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড চৌরাস্তার সুরুচি হোটেলের সামনে ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, পিকআপ চালক মো. মিজানুর রহমান(৩৮) ও তার সহযোগী মো. রায়হান আলম(২৩)। তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা এলাকায়। পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে গত শুক্রবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত বাসস্ট্যান্ড গোলচত্বরে যানবাহন রিকুইজিশনের দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চগড় মহাসড়ক থেকে শহরের চৌরাস্তার দিকে আসা একটি হলুদ পিকআপকে থামানোর সংকেত দেন কনস্টেবল মো. আব্দুস সালেক।
পিকআপটি থামানোর পর চালককে গাড়ির কাগজপত্রসহ ট্রাফিক সার্জেন্ট মো. শাহাজাহান আলীর সাথে কথা বলতে বলা হয়। এসময় চালক মিজানুর রহমান ও তার সহযোগী রায়হান আলম কাগজপত্র না দেখিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তারা পিকআপটি ডান দিকে ঘুরিয়ে কনস্টেবল আব্দুস সালেককে আঘাত করেন। এতে তিনি গাড়ির সাথে টেনেহিঁচড়ে আনুমানিক ১০ থেকে ১৫ হাত দূরে চলে যান।
আরও পড়ুনকনস্টেবল সালেকের চিৎকার শুনে তার সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এসে পিকআপটি আটক করেন। এসময় আহত কনস্টেবলকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় কনস্টেবল আব্দুস সালেক বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।
মন্তব্য করুন








_medium_1793008284.jpg)