ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ০৯:০২ পিএম

তানজিন তিশার বিরুদ্ধে এবার হুমকির মামলা, আদালতে হাজিরের নির্দেশ

তানজিন তিশার বিরুদ্ধে এবার হুমকির মামলা, আদালতে হাজিরের নির্দেশ

পঁচাত্তর হাজার টাকার শাড়ি নিয়ে মামলার বাদীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।

আগের মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, শুনানি শেষে বিচারক তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। সেখানে অভিযোগ করা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়ে তা ফেরত দেননি তিশা।

ওই মামলার তদন্ত শেষে পিবিআই গত ২৫ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’।

আরও পড়ুন

ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন সানায়া। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রবিবার তা মঞ্জুর করে সিআইডি পুলিশকে নতুন করে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

তার পরদিনই তিশার বিরুদ্ধে নতুন এই মামলা করলেন সানায়া। তার অভিযোগ, আগের মামলা করার পর বিভিন্ন সময়ে তিশা তাকে মামলা প্রত্যাহার করতে ‘হুমকি’ দেন। এমনকি তার পল্লবীর বাসায় লোক পাঠিয়েও ‘হুমকি’ দেওয়া হয়।

সানায়া বলছেন, তিশার ‘হুমকিতে’ তিনি ‘চরম নিরাপত্তাহীনতায়’ ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। সে কারণে তিনি আদালতে মামলা করেছেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানজিন তিশার বিরুদ্ধে এবার হুমকির মামলা, আদালতে হাজিরের নির্দেশ

১

বগুড়ায় সাবেক কাউন্সিলর হিরুর বিরুদ্ধে নির্মাণাধীন বাড়ি দখল চেষ্টার অভিযোগ করে সংবাদ সম্মেলন

২

বগুড়ায় আদালত প্রাঙ্গণে বাবা-মেয়ে-মায়ের ধস্তাধস্তি, থানা হেফাজতে তামান্না

৩

টাইগার শ্রফের ওপর হামলার মূলহোতা গ্রেপ্তার

৪

নীলফামারীর সৈয়দপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

৬