নীলফামারীর সৈয়দপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. জামিল বাবু ওরফে বাবুয়া (৪৪) ওই এলাকার মৃত. মনজুর আলীর ছেলে।
তার নামে ১৫টি মাদক মামলা রয়েছে এবং সে এলাকার একজন চিহ্নিত মাদক সম্রাট বলে জানা যায়। আজ সোমবার (২৬ অক্টোবর) দুুপুরে শহরের ইসলামবাগ চিনি মসজিদ সুপারিবাগান এলাকায় মো. জামিল বাবু ওরফে বাবুয়ার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
আরও পড়ুনএ ঘটনায় ডিএনসি’র নীলফামারী কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সাকিব সরকার বাদি হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
মন্তব্য করুন







