ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৭:৪৩ পিএম

লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ

সংগৃহীত,লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ

বিরোধী দলকে রাজপথে লং মার্চ-মিছিল না করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, লং মার্চ করে সব সমস্যার সমাধান করা গেলে সবার আগে প্রধানমন্ত্রীই তা করতেন।

রবিবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিরোধী দলকে সরকারের সমালোচনা না করে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান চিফ হুইপ। একই সঙ্গে পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, তরুণদের সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বৈশ্বিক কারণে সৃষ্ট জলবায়ু সমস্যার ফলে আন্তর্জাতিক মহলে নিজেদের দাবির কথা আবারও তুলে ধরেন চিফ হুইপ।

আরও পড়ুন

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট সমস্যায় আমরা ন্যায়বিচার চাই। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে জমি মরুভূমির মতো হয়ে যাচ্ছে। আমাদের মানুষ মরে যাচ্ছে, অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ ঘটাচ্ছে ১ শতাংশেরও কম। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জিডিপি ক্ষতিগ্রস্ত হচ্ছে ২ থেকে ৩ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লং মার্চ-মিছিল না করে আলোচনায় আসুন, বিরোধী দলকে চিফ হুইপ

১

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

২

টাঙ্গাইলে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ ৩ জনকে যাবজ্জীবন

৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন

৪

বগুড়ার গাবতলীর কাগইলের স্বর্ণা বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা

৫

ডিসেম্বরে আইপিএলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ধোনি

৬