বগুড়া’র গাবতলীতে বিএসটিআই’র মোবাইল কোর্টে ২২ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ রোববার (২৫ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করে থানা রোডের নিউ মডেল দই ঘরকে ফার্মেন্টড মিল্ক (দই) পণ্যের অনুকূলে মোড়াকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহন না করে বিক্রয় বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও সোন্ধাবাড়ীস্থ খাদিজা ফিলিং স্টেশনের স্টোরেজ ট্যাংক ক্যালিব্রেশন সনদ গ্রহন না করে জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আরও পড়ুনমোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: বদরুজ্জামান রিশাদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়া অফিসের কর্মকর্তা প্রকৌশলী তুষার সাহা, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌশলী মো: আসাদুজ্জামান প্রমুখ।
মন্তব্য করুন








