ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৬:৪৮ পিএম

জয়পুরহাটের বাগজানায় মাদকসহ গ্রেফতার-২

জয়পুরহাটের বাগজানায় মাদকসহ গ্রেফতার-২

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া সীমান্ত এলাকা হতে এসআরবি-৫ ও জয়পুরহাট ২০ বিজিবির যৌথ অভিযানে গতকাল শনিবার ৭ হাজার ৫শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন, উপজেলার চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে আবুল কাশেম (৫৫) ও একই এলাকার মৃত ছইমুদ্দিনের ছেলে মোঃ সুরুজ মন্ডল (৪০)। ভুইডোবা গ্রামের মো. ইউসুফ হোসেনের ছেলে রিফাত (২৩) কৌশলে পালিয়ে যায়।

জানা যায়, চেচড়া গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যগুলো সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদ এলাকায় নিজ বাড়িতে মজুদ রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ও বিজিবির যৌথ অভিযানে মাদক সহ তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

গ্রেফতারকৃতদের নিজ বাড়ি তল্লাশি করে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হলেও রিফাত পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের বাগজানায় মাদকসহ গ্রেফতার-২

১

রানার গ্রুপের এক্সিকিউটিভ নিয়োগ, থাকছে না বয়সসীমা

২

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৫

৩

কুমিল্লায় ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

৪

আকিজ বেকারসের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৫

বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়লো

৬