ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০৬:৩৪ পিএম

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। এ ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়া এলাকায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে জামালপুর ডিবি-১। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

আটক ব্যক্তিরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৫

১

কুমিল্লায় ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

২

আকিজ বেকারসের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৩

বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়লো

৪

প্রাণ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

৫

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে এসিআই, আবেদন অনলাইনে

৬