সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালকের নাম আজিজুল প্রামানিক (৪০)। সে নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের মৃত গফুর প্রামাণিকের ছেলে
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাত ৯টার দিকে নরিনা বালু পয়েন্ট থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়া-নগরবাড়ী মহাসড়কের যাচ্ছিল। একপর্যায়ে বালুবাহী ট্রাকটি নরিনা মধ্যপাড়ায় পিছন থেকে সিমেন্টবোঝাই একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক চালক আজিজুল গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
আরও পড়ুনএ বিষয়ে আজ রোববার (২৫ অক্টোবর) শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বালুবাহী ট্রাকটি আটক করতে পারেনি।
মন্তব্য করুন

_medium_1792912622.jpg)
_medium_1792908648.jpg)




_medium_1792913767.jpg)
_medium_1792912926.jpg)
_medium_1792912774.jpg)