ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০১:২০ পিএম

তিন দিন বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

তিন দিন বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় তিন দিন বন্ধ রাখার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি ব্যবহার করা যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে গত বৃহস্পতিবার সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেন স্বাভাবিক ছিল। ফলে এ সময়ে গ্রাহকদের লেনদেনে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ওয়েবসাইটটি পুনরায় চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়েবসাইটটি বন্ধ রাখার পেছনে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগের বিষয়টি আলোচনায় আসে। সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে। 

আরও পড়ুন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপিতে নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য হ্যাকিং ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠান জরুরি ব্যবস্থা নেয়। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তিন দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে ওয়েবসাইটটি আবার সচল হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিন বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

১

পিকআপের চাপায় সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ

২

রোববারই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

৩

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ

৪

দেশের টিউশনি ব্যবস্থা: আয় ও অনিয়মের থাবা

৫

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি: নিহত ২

৬