ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ০১:১৭ পিএম

পিকআপের চাপায় সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ

পিকআপের চাপায় সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ

মফস্বল ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় বাবা ও তার ৬ বছরের মেয়ের মৃত্যু হয়েছে। আহ রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েকে সঙ্গে নিয়ে অটোভ্যানে করে মুকসুদপুর সদর থেকে কাশিয়ানীর দিকে যাচ্ছিলেন সাইফুল ইসলাম রঞ্জু। পথে গোপালগঞ্জগামী একটি মাছবাহী পিকআপ অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকআপের চাপায় সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ

১

রোববারই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

২

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ

৩

দেশের টিউশনি ব্যবস্থা: আয় ও অনিয়মের থাবা

৪

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি: নিহত ২

৫

অসুস্থ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

৬