ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ অক্টোবর, ২০২৬ ১১:০২ এএম

পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত ও ব্যাংক

পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত ও ব্যাংক

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত। ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরছে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল। ২০ অক্টোবর দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত ও ব্যাংক। শনিবার (২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন।

আরও পড়ুন

রোববার সকাল থেকে নিয়মিত কার্যক্রম শুরু হওয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফিরেছে কর্মচাঞ্চল্য। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অফিসগামী মানুষের চলাচল বাড়ার পাশাপাশি সড়কে যানবাহনের চাপও বেড়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত ও ব্যাংক

১

অবকাশকালীন ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট

২

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৯৮

৩

দেশের বাজারে কমলো সোনার দাম

৪

লক্ষ্মী পূজা আজ

৫

চার দিনের সরকারি সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৬