ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:১৩ পিএম

স্বামীর আলিঙ্গনে পাঁজরের পাঁচ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

স্বামীর আলিঙ্গনে পাঁজরের পাঁচ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : চীনে স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁচটি পাঁজর হাড় ভেঙে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশটির জিয়াংসু প্রদেশে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, হাড় ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিসে আক্রান্ত থাকায় ওই নারীর পাঁজর ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী ঠান্ডা লাগার কথা জানালে তাকে জড়িয়ে ধরেন স্বামী ওয়াং। এসময় তিনি হাড় ভাঙার মতো শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে বসে পড়েন তার স্ত্রী। ব্যথার কারণে তিনি উঠে দাঁড়াতেও পারছিলেন না। পরদিন সকালে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওয়াং। সেখানে বুকের সিটি স্ক্যান করে দেখা যায়, তার স্ত্রীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং আরেকটি পাঁজরে চিড় ধরেছে।

ফলে সামান্য চাপেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। ওয়াং জানান, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন। এতে এত গুরুতর আঘাত লাগতে পারে, তা তিনি কল্পনাও করেননি। তার স্ত্রীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। তিনি নিয়মিত ডায়েট করতেন এবং অনেক সময় রাতের খাবার বাদ দিতেন। প্রতিদিন অন্তত এক কাপ কফিও পান করতেন। পরিবারের দোকানে কাজ করলেও তিনি সাধারণত রোদে খুব কম সময় কাটাতেন।

আরও পড়ুন

চিকিৎসকরা জানান, ওই নারীর হাড় ক্ষয়জনিত রোগ অস্টিওপোরোসিস রয়েছে। এ রোগে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। চিকিৎসকদের পরামর্শে ওই নারীকে ওষুধ, ব্যথা উপশমের প্যাচ ব্যবহার ও বিশ্রামে থাকতে বলা হয়েছে। তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর প্রতি পাঁচ দিন পরপর পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, তরুণদের ক্ষেত্রে সাধারণ আলিঙ্গনে পাঁজর ভেঙে যাওয়া বিরল। তবে অস্টিওপোরোসিস থাকলে হাড় দুর্বল হয়ে এমন আঘাতের ঝুঁকি বাড়তে পারে। হাড়ের সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং উপযুক্ত পরিমাণে রোদে থাকা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর আলিঙ্গনে পাঁজরের পাঁচ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

১

ইমেরিটাস অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

২

গাজীপুরের টঙ্গীতে গাড়িচাপায় বাবা-ছেলে নিহত

৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

৪

বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, পরে মৃত্যু

৫

জামালপুরে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে গিয়ে শিশুর মৃত্যু**

৬