গাজীপুরের টঙ্গীতে গাড়িচাপায় বাবা-ছেলে নিহত
মফস্বল ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন-তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের আদি বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার অধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুর বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলের কাছে মহাসড়কে চলন্ত একটি গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পুলিশ। পরে আহত দুজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, তপন চন্দ্র দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুনটঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন


_medium_1792834273.jpg)

_medium_1792832573.jpg)
_medium_1792827509.jpg)
_medium_1792826583.jpg)
_original_1789895321_medium_1792835125.jpg)
_medium_1792834081.jpg)