জামালপুরে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে গিয়ে শিশুর মৃত্যু**
জামালপুরের বকশীগঞ্জে ফুফুর সঙ্গে কাপড় ধুতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাথী আক্তার ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়। এ সময় নদে নামার একপর্যায়ে পানিতে ডুবে যায় সাথী। দীর্ঘক্ষণ তাকে ভেসে উঠতে না দেখে চিৎকার শুরু করেন তার ফুফু। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন নদে এসে শিশুটির খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে সাথীকে নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুনসাথীর ফুফু জুমুরী বেগম বলেন, সকালে আমি বাড়ির কাপড় ধুতে নদীতে আসি। আমার সঙ্গে আমার ভাতিজিও আসে। পরে আমি কাপড় ধুতে থাকি আর সাথী নদীতে গোসল করতে থাকে। তারপর আমি সাথীকে আর দেখতে পাই না। পরে অনেক খোঁজাখুঁজি করে সাথীর মরদেহ খুঁজে পাই। আমার ফুলের মতো ভাতিজি আমার সামনে মরে গেলে আমি এটা কোনোভাবেই মানতে পারছি না।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1792832573.jpg)
_medium_1792827509.jpg)
_medium_1792826583.jpg)
_medium_1792825619.jpg)
_medium_1792824584.jpg)
_medium_1792824328.jpg)
_medium_1792834081.jpg)
_medium_1792833839.jpg)
_medium_1792833204.jpg)