সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউএনও’র কার্যালয়ের সামনে আগুন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পরিষদ ইউএনও’র কার্যালয়ের সামনে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ইউএন’র অফিসের সামনে একটি সংযোগ বোর্ডে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার পারভেজ আহমেদ জানান, ইউএনও অফিসে আগুন লাগার খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীরা কেমিক্যাল দিয়ে আগুন নেভায়।
আরও পড়ুনএজন্য আগুন ছড়াতে পারেনি। ওই বোর্ডের ভিতর পাখির বাসা ছিল ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, মহান আল্লাহ তাআলা আমাদের পরিষদ কে রক্ষা করেছেন। আমরা তদন্ত টিম গঠন করে আগুন লাগার সঠিক কারণ বের করব।
মন্তব্য করুন








