মায়ামিতে প্রথমবারের মতো মঞ্চ মাতাতে যাচ্ছেন জায়েদ খান
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করতে যাচ্ছেন। এ আয়োজনে অংশ নিয়ে প্রবাসী দর্শকদের সামনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে হাজির হবেন তিনি।
আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর মায়ামিতে বসবে এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোর আসর।এতে এশিয়ার বিভিন্ন দেশের পরিচিত শিল্পীরা অংশ নেবেন। তাদের সাথে একই মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খানও।
আরও পড়ুনআয়োজনে বাংলা চলচ্চিত্রের বেশ কয়েকটি জনপ্রিয় গানের সাথে পারফর্ম করার কথা রয়েছে এই অভিনেতার। তার অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর মায়ামিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। প্রথমবারের মতো এমন আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়ায় জায়েদ খানের এই সফর ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1792765657.jpg)



_medium_1792579020.jpg)


