ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৩:১৪ পিএম

আজ যমুনা ফিউচার পার্কে একসাথে আসছেন জেমস ও হাসান

আজ যমুনা ফিউচার পার্কে একসাথে আসছেন জেমস ও হাসান

বিনোদন ডেস্ক : দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ গান গাইবেন দেশের ব্যান্ড সংগীতের দুই তারকা– নগর বাউলের জেমস ও আর্কের হাসান। দীর্ঘদিন পর আবারও এক মঞ্চে হাজির হতে যাচ্ছেন তারা। 

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ৩টা থেকে যমুনা শপিং কমপ্লেক্সের কার্নিভাল অ্যারেনায় বসছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠান ‘অ্যাডভেন্টর কমিউনিকেশনস’ জানিয়েছে, কনসার্টে নগরবাউল ও আর্ক ছাড়াও দেশের আরও জনপ্রিয় তিন ব্যান্ড– ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য পারফর্ম করবে। পাশাপাশি, গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন এবং একক পরিবেশনাতেও মঞ্চ মাতাবেন। সঙ্গে একক পরিবেশনা নিয়ে থাকছেন এ কে রাহুলও।

কনসার্টে নিজ দল নগরবাউল নিয়ে পারফর্ম করবেন জেমস। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে অনেকদিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।

আরও পড়ুন

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।

আয়োজকদের পক্ষ থেকে টিকিটের ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। একটি টিকিট দিয়ে ভেন্যুতে একবারই প্রবেশ করা যাবে, রি-এন্ট্রি হবে না। এছাড়া, ছোট হাতব্যাগ বা পার্স ব্যতীত বড় কোনো ব্যাগ সঙ্গে নেওয়া যাবে না।

আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক অনুমতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যমুনা ফিউচার পার্কে একসাথে আসছেন জেমস ও হাসান

১

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারতের পথে বাংলাদেশের হকি দল

২

মোহাম্মদপুরে সাত মামলার আসামি কেন্তা ফিরোজ গ্রেফতার

৩

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

৪

অপ্রতীম হত্যা মামলায় চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল

৫

ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু

৬