ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৭:৫৪ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে বিধবা নারীর জমি দখলের অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে বিধবা নারীর জমি দখলের অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে রাহেলা খাতুন (৫২) নামে এক বিধবা নারীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। জমিতে লাগানো বেলজিয়াম গাছ জোরপূর্বক উত্তোলন করেছে প্রতিপক্ষ। এ বিষয়ে রাবেয়া খাতুন সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাহেলা বেগমের স্বামী গত কয়েকবছর আগে মারা গেছেন। অসহায় অবস্থায় তিনি বাড়িতে একা থাকেন। সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের পাকুরতলি মৌজায় তার ১৪ শতাংশ একটি জমি আছে। জমিটি আগে থেকেই তাদের দখলে রয়েছে।

ওই জমি নিয়ে একই ইউনিয়নের দড়িপাড়া গ্রামের অফফের প্রামানিকের ছেলে শাহিন প্রাং (৫১), খলিল মিয়ার ছেলে আজিজ মিয়া (৪৯), গোলা প্রামাণিকের ছেলে রনজু মিয়া (৪৭), জামসেদ আলী প্রামানিকের ছেলে বাবলু মিয়া (৫৭) এবং মোজাফফর প্রামানিকের ছেলে মুনজু প্রামানিকের (৬১) সাথে তার জমা সংক্রান্ত পূর্ব বিবাদ চলমান রয়েছে। গত ১৮ অক্টোবর তারা নালিশী জমির বেলজিয়াম গাছ জোরপূর্বক তুলে ফেলেছে। এরপর জমিটি নিজেদের দাবি করে রাহেলা বেগমকে গালিগালাজ এবং হুমকি প্রদান করে।

আরও পড়ুন

নিরুপায় রাহেলা সারিয়াকান্দি থানায় বিচারের দাবিতে অভিযোগ দায়ের করেছেন। রাহেলা বেগম বলেন, আমার ছেলেরা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। আমি বাড়িতে একা থাকি। এ সুযোগে আমার প্রতিপক্ষ আমার শশুরের রেখে যাওয়া জমি জোরপূর্বক দখলে নিতে চাচ্ছে। আমি সরকারের কাছে এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে প্রতিপক্ষ শাহিন প্রাং বলেন, জমিটা আমরা পাব, জমিটি আমরা কিনে নিয়েছি। তাই আমাদের জমি আমাদের দখলে নিয়েছি। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ  ফ ম আসাদুজ্জামান বলেন, ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তানাধীন রয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে বিধবা নারীর জমি দখলের অভিযোগ

১

অসুস্থ ব্যক্তির পাশে বসে যে দোয়া পড়তে হয়

২

নওগাঁর মান্দায় মাদক অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

৩

বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

৫

কর্ণফুলী গ্রুপে নিয়োগ, কর্মস্থল কুমিল্লা

৬