ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৬:৫৬ পিএম

পাবনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

পাবনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে নুরে মদিনা মহিলা মাদ্রাসায় শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

জানা যায়, অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে ছাত্রীটি ধর্ষণের হাত থেকে বাঁচতে গভীর রাতে মাদ্রাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়।

পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মাদ্রাসার শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক এবং ভুক্তভোগী ছাত্রী উভয়েই পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

পাবনা পুলিশ সুপার আলী আশ্রাফ জানান, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদ্রাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

১

বগুড়ার ধুনটে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ

২

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে নগদ, কর্মস্থল ঢাকা

৩

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম

৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

৫

গ্রিন ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৬