ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৭:১৩ পিএম

পঞ্চগড়ের বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

পঞ্চগড়ের বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম(৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কে বারুনী কালিবাড়ি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুসের স্ত্রী।

জানা যায়, একটি রিকশাভ্যান যোগে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা। পথে বারুনী সাত হাত কালিবাড়ি নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা জানান, মরদেহটি প্রাথমিকভাবে যাচাই করে পরিবারের কাজে হস্তান্তর করা হয়েছে। ঘাটক ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

১

গাজীপুরে বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

২

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

৩

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বগুড়া সিটি প্রশাসাক

৪

পাবনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

৫

বগুড়ার ধুনটে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ

৬