ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:৩৯ পিএম

রাজধানীর আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে, চাকুসহ গ্রেপ্তার ৩

রাজধানীর আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে, চাকুসহ গ্রেপ্তার ৩

রাজধানীর আসাদ গেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো দুটি চাকুসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ২টা ২৫ মিনিটের দিকে পুলিশের হোন্ডা মোবাইল ডিউটির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) ও আবির ব্যাপারী শান্ত (২৩)। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি জানান, শুক্রবার বেলা ২টা ২৫ মিনিটের দিকে এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল ও এএসআই ইমদাদ হোন্ডা মোবাইল ডিউটি করছিলেন।

এ সময় আসাদ গেট এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে ধারালো দুটি চাকুসহ গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পূর্ব অপরাধের তথ্য ও নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে।

যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে, চাকুসহ গ্রেপ্তার ৩

১

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

৩

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

৪

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

৫

আজ যমুনা ফিউচার পার্কে একসাথে আসছেন জেমস ও হাসান

৬