ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৩:৩৬ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শরিফা খাতুন (৩৫) দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।

এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে শরিফা খাতুনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় গাংনী থানায় মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

১

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

২

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

৩

আজ যমুনা ফিউচার পার্কে একসাথে আসছেন জেমস ও হাসান

৪

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারতের পথে বাংলাদেশের হকি দল

৫

মোহাম্মদপুরে সাত মামলার আসামি কেন্তা ফিরোজ গ্রেফতার

৬