ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৭:০১ পিএম

‘ভারত ছাড়ার’ নোটিশের বিরুদ্ধে আদালতে ইমরান খান

‘ভারত ছাড়ার’ নোটিশের বিরুদ্ধে আদালতে ইমরান খান

বিনোদন ডেস্ক : ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশকে অসাংবিধানিক দাবি করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা ইমরান খান। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ত্যাগের নির্দেশসংবলিত নোটিশটি চ্যালেঞ্জ করে শনিবার আদালতে রিট পিটিশন দায়ের করেন তিনি।

এর আগে, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশটি জারি করে। গত ১০ অক্টোবর অগাস্ট ক্রান্তি ময়দানের কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। ওই বিক্ষোভে অংশ নেওয়ার মাধ্যমে অভিবাসন ও বিদেশি আইন (আইএফএ), ২০২৫ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। ১৪ অক্টোবর তার বিরুদ্ধে নোটিশটি জারি করা হয়েছিল।

৪৪ বছর বয়সী এই অভিনেতা রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নোটিশটি বাতিল ও স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। পাশাপাশি নোটিশটির কার্যকারিতা অবিলম্বে স্থগিত করারও অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন

আবেদনে অন্তর্বর্তীকালীন স্বস্তি চেয়ে ইমরান খান আদালতকে আরও অনুরোধ জানিয়েছেন, যেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ভারত থেকে বহিষ্কার (ডিপোর্ট) করতে না পারেন। একই সঙ্গে তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারি, কালো তালিকাভুক্ত করা কিংবা তার ওসিআই (ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া) মর্যাদার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা কঠোর ব্যবস্থা নেওয়া থেকেও কর্মকর্তাদের বিরত রাখার আবেদন জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত ছাড়ার’ নোটিশের বিরুদ্ধে আদালতে ইমরান খান

১

‘প্রশাসনের মাঝে এমন অনেক লোক আছে যারা আগে গু-ম করেছে’

২

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

৩

জিয়াউর রহমান ফাউন্ডেশন: মানবতার সেবায় ২৭ বছরের পথচলা

৪

এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ

৫

ভৈরবে দুই ভাইকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই

৬