ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৪:৪২ পিএম

নেতানিয়াহুকে সমর্থনে অস্বীকৃতি জেডি ভ্যান্সের

নেতানিয়াহুকে সমর্থনে অস্বীকৃতি জেডি ভ্যান্সের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি কোনো পক্ষে না গিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকেই মনোযোগ দেওয়ার প্রতি বেশি গুরুত্ব দেবেন।

গত সোমবার সাংবাদিক মার্ক হ্যালপেরিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্সের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যার ঠিক এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধবাজ নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন। জেডি ভ্যান্স বলেন, ‘আমি তার বিপক্ষেও সমর্থন দিচ্ছি না, পক্ষেও দিচ্ছি না। আমি ইসরায়েলি নির্বাচনে জড়াচ্ছি না।’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘আমি আমেরিকান প্রার্থীদের সমর্থন করি। আমার সব মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে।’

জেডি ভ্যান্স সর্বশেষ গত এপ্রিলে কোনো বিদেশি নেতাকে সমর্থন জানিয়েছিলেন। তখন তিনি হাঙ্গেরির সাবেক ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন করেন, যিনি পরবর্তী সময়ে পিটার ম্যাগিয়ারের কাছে বিপুল ভোটে পরাজিত হন।

আরও পড়ুন

আগামী ২৭ অক্টোবরের ভোটের আগে ট্রাম্পের সমর্থন নেতানিয়াহুর লিকুদ পার্টিকে বাড়তি কোনো সুবিধা দেবে কি না, তা এখনো অনিশ্চিত। কিছু জনমত জরিপে দেখা গেছে, লেবাননে ইসরায়েলি সামরিক পদক্ষেপ নিয়ন্ত্রণের চেষ্টা এবং ইরানে সংঘাত বৃদ্ধির ক্ষেত্রে ট্রাম্পের অনীহা নিয়ে অনেক ইহুদি অসন্তুষ্ট। 

জরিপগুলো দেখাচ্ছে, ২৭ অক্টোবরের ভোটের দৌড়ে লিকুদ পার্টির চেয়ে এগিয়ে রয়েছে ‘ইয়াশার পার্টি’। দলটির নেতা ও ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ গাদি আইসেনকোট বলেছেন, সরকার গঠনের জন্য তিনি শক্তিশালী বিরোধী জোট গড়ে তোলার চেষ্টা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে সমর্থনে অস্বীকৃতি জেডি ভ্যান্সের

১

ঢাকের তালে নেচে সিঁদুর খেলায় মাতলেন মেহের আফরোজ শাওন

২

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৩

অক্টোবরেই ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বাগড়া দেন ট্রাম্প

৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে সুযোগ পেলেন যারা

৫

ইরানের সঙ্গে শান্তিচুক্তি অত্যন্ত কঠিন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

৬