ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৪:১১ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে সুযোগ পেলেন যারা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে সুযোগ পেলেন যারা

স্পোর্টস ডেস্ক : দুই টেস্টের সিরিজ খেলতে গত রোববার ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এক দিন বিশ্রামে থাকার পর গতকাল মিরপুরে প্রথমবারের মতো অনুশীলনও করেছে তারা। আগামীকাল থেকে বসুন্ধরায় দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচের জন্য বিসিবির ঘোষণা করা ১৪ জনের দলে আছেন জাকের আলী। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল থেকে শুধু তাকেই রাখা হয়েছে। দলে জাকের ছাড়া আর কারও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। চলমান ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকেও প্রস্তুতি ম্যাচে সুযোগ দিয়েছে বিসিবি। এর মধ্যে এখন পর্যন্ত ৫ ইনিংসে দুই সেঞ্চুরি ও দুই ফিফটি করা ময়মনসিংহের ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলামও আছেন।ওপেনিংয়ে তার সঙ্গী হতে পারেন বরিশালের অধিনায়ক ইফতেখার হোসেন অথবা ঢাকার জিসান আলম। ৪ ইনিংসে ১৯৫ রান করা খুলনার ব্যাটসম্যান কালাম সিদ্দিকীকেও রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের দলে। বাংলাদেশ টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ শামীম হোসেনও আছেন এই দলে। 

প্রস্তুতি ম্যাচটি শুরুতে তিন দিনের হওয়ার কথা থাকলেও পরে ওয়েস্ট ইন্ডিজের চাওয়ায় ম্যাচটি দুই দিনের করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৫ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে সিলেটে।

আরও পড়ুন

বিসিবি একাদশ : 
মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকী, ইফতেখার হোসেন, জাকের আলী, এস এম মেহরব হোসেন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মন, ফাহাদ হোসেন, হোসেন ও সান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে সুযোগ পেলেন যারা

১

ইরানের সঙ্গে শান্তিচুক্তি অত্যন্ত কঠিন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২

৬ বছরে স্কুলে যাওয়ার পথে প্রাণ হারিয়েছে প্রায় আট হাজার শিশু

৩

যে সমীকরণ মিলিয়ে আজ জিততে হবে টাইগারদের

৪

বল তুলতে পুকুরে ডুবে প্রাণ গেল যমজ দুই ভাইয়ের

৫

এই দেশ সবার, সবাইকে মিলে দেশ গড়তে হবে : রাষ্ট্রপতি

৬