ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০৪:২৫ পিএম

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মফস্বল ডেস্ক : ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট নিরসন এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। 

আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। এর পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ যাতায়াত এবং আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে তারা প্রায়ই অনাকাক্সিক্ষত পরিস্থিতির শিকার হচ্ছেন। এমনকি সংঘবদ্ধভাবে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে।

আরও পড়ুন

ইন্টার্ন চিকিৎসকেরা জানান, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেড়েছে। সীমিত জনবল এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে এই বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে তাদের বেগ পেতে হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১

অক্টোবরেই ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বাগড়া দেন ট্রাম্প

২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে সুযোগ পেলেন যারা

৩

ইরানের সঙ্গে শান্তিচুক্তি অত্যন্ত কঠিন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

৪

৬ বছরে স্কুলে যাওয়ার পথে প্রাণ হারিয়েছে প্রায় আট হাজার শিশু

৫

যে সমীকরণ মিলিয়ে আজ জিততে হবে টাইগারদের

৬