ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৯:০৬ পিএম

নওগাঁয় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

নওগাঁয় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : পোরশায় পূণর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে পূণর্ভবা নদীতে এঘটনা ঘটে। নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামে নুর উদ্দিনের ছেলে।

জানা গেছে, পূণর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সাথে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় শক্ত কাঠ দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর আহত হন।

আরও পড়ুন

এরপর এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন।

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

১

নেতাদের পেছনে না দাঁড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২

পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১০০ টাকা

৩

ভিক্ষা করায় সৌদিতে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার

৪

এক দিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত

৫

কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক গ্রেফতার

৬