ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৮:০৬ পিএম

জয়পুরহাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করলেন অধিদপ্তরের পরিচালক

জয়পুরহাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করলেন অধিদপ্তরের পরিচালক

জয়পুরহাট প্রতিনিধি : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহফুজ খানম জয়পুরহাটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। গতকাল সোমবার দুপুরে বিভাগীয় দায়িত্বের অংশ হিসেবে তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।

পরবর্তী সময়ে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পরিচালক মাহফুজ খানম।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কামাল হোসেন, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ জাকারিয়া হোসেন, সহকারী পরিচালক (সিসি) ডাঃ আব্দুল আহাদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে কলসুমা, সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ উম্মে কুলসুম, কালাই উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সাইফুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন

সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিচালক (প্রশাসন) মাহফুজ খানম প্রতিটি সেবাকেন্দ্রে সেবাগ্রহীতাদের জন্য মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার তাগিদ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করলেন অধিদপ্তরের পরিচালক

১

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই

২

বগুড়ার দুপচাঁচিয়ায় রান্নার কাজে গোবরের ঘুঁটের কদর বাড়ছে

৩

১৮ বছরের আগেই বিয়ে হচ্ছে দেশের প্রায় অর্ধেক কিশোরীর, বলছে ইউনিসেফ

৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস হচ্ছে দিনাজপুরের বিরামপুরে

৫

ফ্রান্সের আগুনে যেভাবে ‘আলু পোড়া’ খেতে চান ট্রাম্প

৬