ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৮:৩৯ পিএম

ভিক্ষা করায় সৌদিতে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার

সংগৃহীত,ভিক্ষা করায় সৌদিতে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : ভিক্ষা করার দায়ে রাজধানী রিয়াদ থেকে চার বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ। তারা বাংলাদেশি ও ভারতীয় নাগরিক বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম আল-সাবক।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ অঞ্চল থেকে ভিক্ষার সময় এ চারজনকে গ্রেপ্তার করা হয়।

দেশটির নিরাপত্তা বাহিনীর সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন তাদের দান-খয়রাত শুধুমাত্র অনুমোদিত মাধ্যমের মাধ্যমে দেন। এতে করে যাদের সত্যিকারের প্রয়োজন তারা সেই সহায়তা পাবেন। এবং এরমাধ্যমে ভিক্ষার মতো অবৈধ কাজও বন্ধ হবে।

গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ কর্মকর্তারা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সৌদিতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ বন্ধের জন্য যে উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের লক্ষ্য হলো, সমাজের সব জায়গায় সব ধরনের ভিক্ষা বন্ধ করা এবং সত্যিকারের অভাবী মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়া।

সূত্র: আল-সাবক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষা করায় সৌদিতে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার

১

এক দিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত

২

কুড়িগ্রামের উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক গ্রেফতার

৩

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

৪

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে মেরিটাইম ইউনিভার্সিটি

৫

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা অভিযুক্ত ছেলে আটক

৬