ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ১২:৩১ পিএম

ধর্ম যার যার রাষ্ট্র সবার : প্রধানমন্ত্রী 

ধর্ম যার যার রাষ্ট্র সবার : প্রধানমন্ত্রী 

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রংপুর-সৈয়দপুর মহাসড়কের উপজেলার নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এক পথসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পথসভায় মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিকে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। হিন্দু সম্প্রাদায়ের দুর্গোৎসব দেখতে রংপুরে যাওয়ার সফরে এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানে সৈয়দপুরে আসেন। 

আরও পড়ুন

সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন যাওয়ার পথে রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি দুই মিনিটের বক্তব্য রাখেন। এসময় সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা গায়েশ্বর চন্দ্র রায় প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম যার যার রাষ্ট্র সবার : প্রধানমন্ত্রী 

১

শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য যেন আঁধারের ছায়া

২

বগুড়ার কাহালুতে অজ্ঞাত ভারী যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

৩

ম্যানহোলগুলো হয়ে উঠেছে নীরব মরণ ফাঁদ

৪

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

৫

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬

৬