ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০২:২৭ এএম

সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান

সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ফের সংঘাত শুরু হলে, ইরান সেটিকে আঞ্চলিক যুদ্ধে পরিণত করে ছাড়বে। তার দাবি, ইরানের ‘প্রতিরোধক্ষমতা’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সব সামরিক সক্ষমতা ব্যবহার করা থেকে বিরত রেখেছে।

ইউরোপ ও ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি- এমন বক্তব্যকে উপহাস করে মোখবার বলেন, এটা একটা কৌতুক যে ইউরোপ ও ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে থাকা ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। ইউরোপের অধিকাংশ দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সেখান থেকেই তারা সংঘাতে জড়িয়েছে ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

আরও পড়ুন

২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর মোহাম্মদ মোখবার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘাত ফের শুরু হলে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে: ইরান

১

৩০ দিন নিষিদ্ধ রোনালদো, জরিমানা মাত্র ৩৫ হাজার টাকা

২

সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

৩

গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিললো পুরোনো কাপড়-পচা ফল

৪

নতুন বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৫

বাংলাদেশকে হারানো জিম্বাবুয়ে পাত্তাই পেলো না আফগানিস্তানের কাছে

৬