ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ১০:৪১ পিএম

বগুড়ায় মজুদ করে রাখা ৫০০ লিটার মদসহ একজন গ্রেফতার

বগুড়ায় মজুদ করে রাখা ৫০০ লিটার মদসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় মজুদ করে রাখা ৫০০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা শেরপুর উপজেলার বেলগাড়ী গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই পরিমাণ চোলাই মদসহ আসামি বিপ্লব মারডী (২৬)কে গ্রেফতার করেছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদসহ আসামি বিপ্লব মারডীকে গ্রেফতার করা হয়। ধৃত বিপ্লব মারডী (২৬) শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী হাসপুকুর এলাকার দেবেশ মারডীর ছেলে।

উপপরিচালক আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় চোরাইমদ এর একটি চালান কেনা-বেচার উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, সে অনুযায়ী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিপ্লব মারডী (২৬) এর নিজ দখলীয় তিন কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসতবাড়িতে তল্লাশি করে ড্রামে রাখা ওই পরিমাণ চোলাইমদ উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

তার বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আসলাম আলী মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মজুদ করে রাখা ৫০০ লিটার মদসহ একজন গ্রেফতার

১

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৩

২

বগুড়ার শেরপুরে ১০ লিটার মদসহ ৩ যুবক গ্রেফতার : একমাস করে কারাদন্ড

৩

দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

৪

বগুড়া সিটি কর্পোরেশনে ৪৩টি প্যাকেজে প্রায় ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

৫

সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৬