বগুড়ার শেরপুরে ১০ লিটার মদসহ ৩ যুবক গ্রেফতার : একমাস করে কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে ৩ যুবককে ১০ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) বেলা ৩ টার দিকে ডিএনসির সহযোগিতায় আদালতের বিচারক উপজেলার বেলগাড়ী ও বগড়া হঠাৎপাড়া গ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে এক মাস করে কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থদন্ড দেন।
ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো, শেরপুরের বেলগাড়ী এলাকার হরেনের ছেলে গৌর কুমার (২৫), একই এলাকার দেবেশের ছেলে প্রণব মারডী (২৩) ও বগুড়া হঠাৎপাড়ার মিজানুর রহমানের ছেলে মো: রাজু মিয়া (২০)।
আরও পড়ুনডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিমের সহযোগিতায় শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই কারাদন্ড ও অর্থদন্ড দেন।
মন্তব্য করুন







