ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৯:৪৫ পিএম

সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সিরাজগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবনের অভিজ্ঞতার গল্প শুনি: সত্যিকারের পথে, সত্যিকারের পরিবর্তন- প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত, কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা, জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস.এম মুনজুর আলম, সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট মো. সাজ্জাদ হোসেন প্রমুখ। পরে সাজেদা ফাউন্ডেশন পক্ষ থেকে সিভিল সার্জন ডা. নুরুল আমীন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

১

বগুড়ার শাজাহানপুরে ১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

২

নাটোরের লালপুরে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

৪

বগুড়ার ধুনটে শীতের আগাম শাকসবজি চাষে মাঠে ব্যস্ততা, লাভের আশায় কৃষক

৫

পাবনায় ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

৬