ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০৪:৫৪ পিএম

গাজায় এখনও তীব্র খাদ্য সংকটে ১৪ লাখ ফিলিস্তিনি : ডব্লিউএফপি

গাজায় এখনও তীব্র খাদ্য সংকটে ১৪ লাখ ফিলিস্তিনি : ডব্লিউএফপি

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় এখনো তীব্র খাদ্য সংকটে ১৪ লাখ ফিলিস্তিনি। সংস্থাটি আরো জানিয়েছে, খাদ্য সহায়তার রেশন অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। অর্থ সংকটের কারণে সহায়তা কার্যক্রম এক-তৃতীয়াংশ কমাতে বাধ্য হয়েছে ডব্লিউএফপি। এর ফলে গাজার প্রায় ৫ লাখ ফিলিস্তিনি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবেন।

বার্তা সংস্থা এএফপিকে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর শন হিউজ বলেন, মানুষ এখনো নিরাপদ নয়। প্রতিদিনই বিমান হামলা চলছে। মানুষকে এখনো বাস্তুচ্যুত হতে হচ্ছে। তিনি আরো বলেন, প্রায় সবারই বসবাসের জন্য কোনো স্থায়ী ঠিকানা নেই। আর মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

আরও পড়ুন

এদিকে, ইসরাইল গাজা উপত্যকায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে খাদ্যসহায়তা কমানোর এ সিদ্ধান্ত এসেছে। সূত্র : আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় এখনও তীব্র খাদ্য সংকটে ১৪ লাখ ফিলিস্তিনি : ডব্লিউএফপি

১

বগুড়ার শাজাহানপুরের রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা

২

কিশোর গ্যাং প্রতিরোধে সারা দেশে কমিটি গঠন করবে সরকার

৩

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

৪

গত বছরের তুলনায় কমেছে ডাকাতি-খুন-নারী নির্যাতন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৫

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন

৬