ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০১:২৭ পিএম

সৌদিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৬

সৌদিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নজরান শহরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি বাড়ি ও তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রোববার বিকেলে নজরান শহরে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে।

আরও পড়ুন

আবাসিক এলাকায় এ হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে গত প্রায় দু’মাস ধরে চলমান সংঘাতের মধ্যেই ঘটল এ ঘটনা। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারকে সমর্থন দেওয়ার কারণে সংঘাতটি প্রতিবেশী সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। গত দু’মাসে বিভিন্ন সময়ে হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি ভূখণ্ডকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। তথ্যসূত্র : আরব নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৬

১

মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি

২

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন

৩

বিরোধী দল বিরোধিতা করার জন্য বিরোধিতা করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান: গ্রেফতার ৩

৫

জাপান-বাংলাদেশ কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল

৬