গত বছরের তুলনায় কমেছে ডাকাতি-খুন-নারী নির্যাতন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দেশে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসে ডাকাতি, খুন ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনা কমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডাকাতির ঘটনা ছিল ৫৩৮টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩৮৭টিতে।
অর্থাৎ, ডাকাতির ঘটনা কমেছে ১৫১টি। একই সময়ে খুনের ঘটনা ২ হাজার ৯১৩টি থেকে কমে ২ হাজার ৬৫৯টিতে দাঁড়িয়েছে। এ হিসাবে খুনের ঘটনা কমেছে ২৫৪টি। নারী নির্যাতনের ঘটনাও কমেছে উল্লেখযোগ্য হারে।
গত বছরের প্রথম ৯ মাসে নারী নির্যাতনের ঘটনা ছিল ৯ হাজার ২৬২টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ১৭৮টিতে। অর্থাৎ, কমেছে ১ হাজার ৮৪টি।
আরও পড়ুনসোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ে দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩টি থেকে কমে ১ হাজার ৩৭৪টিতে নেমেছে। দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে দাঁড়িয়েছে ১৭টিতে। শিশু নির্যাতনের ঘটনা ৩ হাজার ৫৯১টি থেকে কমে ৩ হাজার ১৫১টিতে নেমেছে। এ ছাড়া অপহরণের ঘটনা ৮১২টি থেকে কমে ৭৬৯টিতে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1792404462.jpg)
_medium_1792402284.jpg)
_medium_1792400235.jpg)
_medium_1792399559.jpg)
_medium_1792399845.jpg)
_medium_1792391150.jpg)
_medium_1792393823.jpg)
_medium_1792403834.jpg)