ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ০১:৩৭ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যা, আটক ৩

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যা, আটক ৩

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পুলিশ ঘাতক স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে আজ সোমবার দুপরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে প্রেরণ করেছে। এ চাঞ্চল্যকর ঘটনাটি গতকাল ১৮ অক্টোবর রোববার বেলা আড়াইটা থেকে সন্ধ্যার কোন এক সময় উপজেলার অমরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুগিরডাঙ্গা মাঠের পূর্ব পাশে মোস্তফাপুর বালু 

এ ঘটনায় রবিবার রাত ১২টায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মৃত গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নিয়েছে। শিশু দুইটিকে হত্যা করার আলামত মিললেও গৃহবধূ নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, শিশু দুইটিকে কে হত্যা করেছে এ রহস্য রবিবার দিবাগত রাত ২টা পর্যন্ত উন্মোচন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই মৃত গৃহবধূর বাবা খাইরুল ইসলাম আজ সোমবার দুপুর ১২টায় বাদি হয়ে চিরিরবন্দর থানায় ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ঘটনস্থল পরিদর্শন করেছেন। 
সরজমিনে জানা গেছে, মোস্তফাপুর বালুপাড়ার মাহতাব উদ্দিনের ছেলে শাকিল হোসেনের (২৬) সাথে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি এলাকার খাইরুল ইসলামের মেয়ে স্বর্ণা বেগমের (২০) সাথে গত সাড়ে ৩ বছর আগে প্রেমের সূত্র ধরে বিয়ে হয়। ওই দম্পতির এক ছেলে সাফায়াত হোসেন (২) ও এক মেয়ে রাইফা জুরাইনা (৯ মাস) নামে দুটি শিশু সন্তানের মরদেহ ঘরের বিছানায় এবং স্ত্রীর মরদেহ ঘরের মেঝেতে পড়ে ছিল।  

স্বামী মাদক ব্যবসায় জড়িত থাকা, মাদক সেবন করা নিয়ে মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর বাকবিতন্ডাসহ ঝগড়া বিবাদ থাকত। সংসারের অভাব-অনটনের কারনে স্বামী শাকিল অটোরিকশা চালাত। অনেক রাতে  বাড়িতে ফিরত। 
স্বামী শাকিল হোসেন জানায়, দুপুরের পর অটোরিকশা নিয়ে বাড়ি হতে বের হয়ে যাওয়ার সময় স্ত্রী বাবার বাড়ি যাওয়ার জন্য টাকার আবদার করলে, সে পরের দিন যাওয়ার কথা জানায়। স্ত্রী খুব জেদি হওয়ায় তাকে কিছু না বলে অটোরিকশা নিয়ে বাড়ি হতে বের হয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে অনেক ডাকাডাকি করে ঘরের দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে  স্ত্রীকে ঝুলন্ত ও সন্তান দুটোকে মরে পড়ে থাকতে দেখি। 

মৃত গৃহবধূর শ্বশুর মাহাতাব উদ্দিন জানান, অন্যের বাড়িতে মজুরের কাজ শেষে সন্ধ্যার পরপরই বাড়িতে ফিরে ভাত খাওয়ার সময় ছেলের বউ, নাতী-নাতনী কারো কোন সাড়া না পাওয়ায় অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় টিনের বেড়া ভেঙে ছেলের ঘরের দরজা খুলে ছেলে বউয়ের মরদেহ নামিয়ে আনি। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশিরা এগিয়ে আসে। 

আরও পড়ুন

মৃত গৃহবধূর মা আনজু আরা বলেন, তার জামাই শাকিল তাদের ফোনে জানায়, তাদের মেয়ে সন্তানগুলোকে মেরে নিজে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে দ্রুত জামাইয়ের বাড়িতে আসি। তবে তিন মাস আগে মেয়ে জানিয়েছিল, জামাই মাদকাসক্ত।  

জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ঘটনার প্রকৃত রহস্য বা মোটিভ উদ্ধার করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, আমরা আলামত সংগ্রহ করেছি, সুরতহাল করেছি। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী শাকিল হোসেন (২৬), শ্বশুর মাহাতাব উদ্দিন (৫০) ও শাশুড়ি রহমত আলা তারাবিবিকে (৪২) হেফাজতে নিয়েছি। মরদেহগুলোর ময়নাতদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। 

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর বাবা সোমবার দুপুরে থানায় একটি এজাহার দায়ের করলে মামলা রুজু করা হয়েছে। রাতে থানায় জিজ্ঞাসাবাদের সময় স্বামী শাকিল নিজেই সন্তানসহ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে অধিকতর তদন্ত ও অনুসন্ধান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশু সন্তানসহ স্ত্রীকে হত্যা, আটক ৩

১

সৌদিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৬

২

মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি

৩

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন

৪

বিরোধী দল বিরোধিতা করার জন্য বিরোধিতা করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান: গ্রেফতার ৩

৬