ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান: গ্রেফতার ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান: গ্রেফতার ৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৬ হাজার ৫ টাকা, চার প্যাকেট নতুন তাস ও ১০৫টি খোলা তাস জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন সুন্দরগঞ্জ পৌরসভার বামনজল মৌজার মৃত হেকমত উল্লাহর ছেলে মো. টুটুল সরকার (৫০), গোপালচরণ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. এনামুল হক (৫০) এবং দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মৃত বিজয় চন্দ্র সরকারের ছেলে অসিম কুমার সরকার (৫০)।

পুলিশ জানায়, রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাটবাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণ পাশে একটি পাটগুদামে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার তথ্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মো. মসলিম আলীর ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে পাতু (৩৫) পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. সেলিম রেজা বলেন, গ্রেফতার তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান: গ্রেফতার ৩

১

জাপান-বাংলাদেশ কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল

২

মহাকাশ প্রতিযোগিতা: বিজ্ঞান না ভূরাজনীতি

৩

সারা দেশে আজ বন্ধ থাকবে স্বর্ণের দোকান

৪

খাদ্যের নিরাপত্তা: এক অন্তহীন লড়াই 

৫

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

৬