বগুড়ার শেরপুরে যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি মাসুদ রানা (৩৫)কে গ্রেফতার করেছে। তিনি উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম নামাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম নামাপাড়া গ্রামে এস আই জাহিদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাসুদ রানাকে নিজ বাড়ি হতে গ্রেফতার করে।
আরও পড়ুন২০১৮ সালে যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় তাকে আদালত ২ বছরের সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন








