ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:৪৩ পিএম

কুমিল্লার লাকসামে ধানখেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লার লাকসামে ধানখেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লার লাকসামে একটি ধানখেত থেকে কাউসার হোসেন (২৩) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৮ অক্টোবর) উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কাউসার ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি চার ভাই ও দুই বোনের মধ্যে একজন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ধানখেতে কাউসারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়। ঘটনাস্থলে লাশের পাশে সিগারেটের একটি প্যাকেট পাওয়া গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, অটোরিকশাচালক কাউসারের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার লাকসামে ধানখেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

১

মাগুরায় ৪ হাজার ইয়াবা ও ৬ লাখ টাকাসহ দুই নারী গ্রেপ্তার

২

সাংবাদিক আলিফ হত্যার দ্রুত তদন্তের দাবি সম্পাদক পরিষদের

৩

ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

৪

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৫

সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৬